Image description

রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে ‌গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতারকৃতরা হলেন, মো. জহিরুল ইসলাম ওরফে শ্যাপন (৪৫) এবং তার স্ত্রী জান্নাত ফেরদৌস এনি (৩২)। 

শনিবার বিকালে তা‌দের গ্রেফতার ক‌রা হয় বলে রবিবার (১৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ‌ডিএন‌সির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে তাদের কাছ থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা মোট ১২ হাজার পিস ইয়াবা জদ্ধ করা হ‌য়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়ে‌ছেন, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। তা‌দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বাড্ডা থানায় মামলা করা হয়েছে।