Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান।

 

শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

জানা গেছে, দীর্ঘ দিন ধরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত থেকে আক্তারুজ্জামান শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছেন। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কেন্দ্রীয় এ গুরুত্বপূর্ণ পদে তাকে নির্বাচিত করা হয়েছে।

 

এর আগে আক্তারুজ্জামানবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হিসেবেও দায়িত্বে ছিলেন।

 

 

কেন্দ্রীয় সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আক্তারুজ্জামান বলেন, এই দায়িত্ব আমার জন্য অনেক বড় সম্মান ও আমানত। আমি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিত এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করছি।

 

উল্লেখ্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি জাতীয় শ্রমিক সংগঠন, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। সংগঠনটি শ্রমজীবী মানুষের অধিকার, কল্যাণ ও সংগঠিত কার্যক্রম পরিচালনায় কাজ করে থাকে।