Image description

প্রতি ৫ লিটার পেট্রলে গ্রাহকদের ২১০ মিলিলিটার কম দেয় মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন। পরিমাপে এমন কারচুপির সত্যতা পেয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার। আইনের ৪৮ ধারায় ফিলিং স্টেশন মালিক মো. সিরাজুল ইসলামের জরিমানা ৫০ হাজার টাকা।

মানিকগঞ্জ সদর উপজেলায় ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে সোমবার (১৩ এপ্রিল)। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

‎জেলা ভোক্তা অধিদপ্তর জানায়, জ্বালানি সংকটে প্রতিটি পেট্রোল পাম্পে ভিড় লেগেই থাকে গ্রাহকদের। সেই সুযোগে তেলের পরিমাপে কারচুপি করছে পাম্প কর্তৃপক্ষ। এমন অভিযোগে সোমবার দুপুরে গুলডলাক পেট্রল পাম্পে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর। সেখানেই পাওয়া যায় এমন কারচুপি।

‎আসাদুজ্জামান রুমেল জানান, ‘পরিমাপে কম দেওয়ায় গুডলাক ফিলিং স্টেশনকে সতর্কসহ করা হয়েছে জরিমানা। পাম্পের কর্মচারীদের দিয়ে ঠিক করা হয়েছে পরিমাপ যন্ত্র।
জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ‎

অভিযানে আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলে জানান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শাহরিয়ার জামান।