বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাদিম হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মুনতাজুল ইসলাম।
সোমবার (১৩ এপ্রিল) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবু বকর সিদ্দিক। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সৈয়দ প্লাবন আহমেদকে।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সবুজ সেরনিয়াবাদ, দপ্তর সম্পাদক হয়েছেন কাওছার আলী ও অর্থ সম্পাদক করা হয়েছে মো. মাহবুবুর রহমান জসিমকে।
আগামী দুই বছর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এই কমিটি কাজ করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।