Image description

যুদ্ধের সময় ইরানকে সহায়তা করার জন্য আজারবাইজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। খবর আলজাজিরার। 

News

 

 

বিজ্ঞাপন

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিয়েভ পেজেশকিয়ানের ‘সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক কথার’ জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আজারবাইজান ও ইরানের জনগণ সবসময় সংকট ও কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে।”

 

আলিয়েভ আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাপ্রবাহের মধ্যেও আজারবাইজান আবারও প্রমাণ করেছে যে তারা তাদের ‘ভ্রাতৃপ্রতিম ইরানি জনগণের’ পাশে রয়েছে।

এর আগে ইরানকে আজারবাইজানের সহায়তার বিষয়ে মন্তব্য করেন পেজেশকিয়ান। বিশেষ করে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়ার পথসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বাকুর ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

 

আজারবাইজানের গণমাধ্যমের বরাত দিয়ে পেজেশকিয়ান বলেন, “আজারবাইজান ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে, যার মধ্যে রুটসংক্রান্ত বিষয়ও রয়েছে। তারা আমাদের সঙ্গে ছিল এবং প্রয়োজনীয় সবকিছুতে সহায়তা করেছে।”