পবিত্র মক্কা ও মদিনায় হজ পালন করতে গিয়ে বাবাকে কাঁধে নিয়ে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এক যুবক, এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যায়, তীব্র ভিড়ের মধ্যেও এক যুবক তার বৃদ্ধ বাবাকে পিঠে করে হজের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করছেন। এই দৃশ্যটি বিশ্বজুড়ে মানুষের মধ্যে আবেগ ও প্রশংসার সৃষ্টি করেছে।
ছবিটি ইসলামের পারিবারিক মূল্যবোধ, মা–বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। হজের মতো শারীরিকভাবে কষ্টসাধ্য ইবাদতে এমন আত্মত্যাগ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
হজের মৌসুমে প্রতি বছরই মক্কা ও মদিনায় বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মুসল্লিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের নানা দৃশ্য সামনে আসে। এবারের এই ঘটনাও সেই মানবিকতারই একটি ব্যতিক্রমী প্রকাশ।
শীর্ষনিউজ