Image description

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। মন্ত্রী পদের নিচে কারও সাথে বৈঠকে অনাগ্রহ প্রকাশ করেছেন তিনি। 

সোমবার (১১ মে) দুই দিনের সফরে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। নেপালের নতুন সরকারের অগ্রাধিকার বুঝতে মিশ্রিকে কাঠমুন্ডু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি। তবে রোববার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রম মিশ্রির অন্য ব্যস্ততার কারণে সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। 

এর আগে বালেন শাহ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পাল কাপুরের সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।