Image description

মা পাত্রিসিয়া দিয়াজ স্প্যানিশ খ্রিস্টান, বাবা সুফি আবদেলকাদের মরোক্কান বংশোদ্ভূত মুসলিম। 

তবে পাত্রিসিয়া-সুফি দম্পতির ছেলে রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ কোন ধর্মের অনুসারী, সে ব্যাপারে কেউ নিশ্চিত ছিলেন না। ২৬ বছর বয়সী এই উইঙ্গারও কখনো খোলাসা করে বলেননি, তিনি কোন ধর্ম পালন করেন। 

এ নিয়ে ফুটবলপ্রেমীদের মনে নিশ্চয় কৌতূহল আছে।

সেই কৌতূহল এবার দূর করলেন মাদ্রিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মসজিদের ইমাম আদিল হাশমি। 

 

সম্প্রতি ব্রাহিম দিয়াজ ও ফুটবল এজেন্ট মোহাম্মদ আমার আবদেলকাদেরের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ইমাম আদিল হাশমি, যার ক্যাপশন, ‘দুজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে দেখা হলো।’ 

সেই পোস্টে একজন লিখেছেন, ‘ইমাম আদিল, যারা বলে যে ব্রাহিম মুসলিম নয়, তাদের জানিয়ে দিন যে তিনি একজন মুসলিম।’
প্রত্যুত্তরে ইমাম আদিল হাশমি লিখেছেন, ‘হ্যাঁ।

তিনি (ব্রাহিম দিয়াজ) একজন মুসলিম এবং আমার সঙ্গে মসজিদে নামাজ পড়েছেন।’

 

সম্প্রতি ইসলামিক অনুষ্ঠানেও দিয়াজকে দেখা গেছে। কদিন আগে মাদ্রিদে মরোক্কান সম্প্রদায়ের সঙ্গে ইফতার করেছেন তিনি। 

jkhkj
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ব্রাহিম দিয়াজ।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন দিয়াজ। এর ২১টিতেই তাকে বদলি হিসেবে নামানো হয়েছে। গোল করেছেন ১টি। 

২০২১ সালে জন্মভূমি স্পেনের জাতীয় দলের হয়ে অভিষেক হয় দিয়াজের। স্পেনের জার্সিতে অভিষেক ম্যাচটাই হয়ে আছে তার শেষ ম্যাচ।

 

 

২০২৪ সালে বাবা-দাদার দেশ মরক্কো জাতীয় দলে নাম লেখান দিয়াজ। দেশটির হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি। সর্বশেষ আফ্রিকা কাপ অব নেশনসের শীর্ষ গোলদাতা ছিলেন এই ফুটবলার।