Image description

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনের শুরুর ধাক্কার পর দারুণ লড়াইয়ে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও রাবাদার আঘাতে এলোমেলো হয়ে পড়েছিল সফরকারীরা। তার পর আবার দারুণ লড়াইয়ে প্রতিরোধ গড়েছেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে তাদের জুটিতে প্রথম ইনিংসে ৫৩ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করেছে বাংলাদেশ। 

হৃদয় দ্বিতীয় ফিফটি তুলে ৬৬ রানে ব্যাট করছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন লিটন দাস। তিনি ৩০ রানে অপরাজিত। তারা অবিচ্ছিন্ন এখনও ৬৬ রানে। 

২২ রানে ৩ উইকেট পতনের পর দারুণ লড়াই করছিলেন তানজিদ হাসান ও তাওহীদ হৃদয়। দ্বিতীয় সেশনে দলের ১২১ রানে তানজিদকে থামান কাগিসো রাবাদা। ১০৮ বলে ৬৭ রানে বোল্ড হন তানজিদ। তাতে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৯৯ রানের জুটি। একই ওভারের পরের বলে নতুন নামা মুশফিকুর রহিমকেও সাজঘরে পাঠান রাবাদা। তাতে দ্রুত ২ উইকেট পতনের পর আবারও চাপে পড়ে বাংলাদেশ। তার পর পরিস্থিতি দারুণভাবে সামাল দেন হৃদয় ও লিটন। এখন পর্যন্ত রাবাদাই বাংলাদেশকে বিপদে ফেলেছেন। ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।