Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি টুকরা টুকরা করে ফেলার হুমকি দেওয়া হয়।

আজ রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে তাঁর কাছে ফোনটি আসে। এ সময় ডা. মাহমুদা মিতু জাতীয় সংসদে অবস্থান করছিলেন। ফোনালাপে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

অপরিচিত নম্বর থেকে আসা এ ফোনকলের মাধ্যমে তাঁকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে এনসিপির মিডিয়া সেলে জানানা হয়েছে।