আইপিএল ও পিএসএল নিয়ে ব্যস্ত নিউজিল্যান্ডের শীর্ষ সারির অন্তত ১২ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তাই বাংলাদেশে দ্বিতীয় সারির দল নিয়ে আসছে কিউইরা।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ও বিসিবিরি বর্তমান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু।
আজ সংবাদমাধ্যমকে নান্নু বলেছেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব সংস্করণেই তারা যেকোনো দেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়।
নিউজিল্যান্ড অনেক অনভিজ্ঞদের সুযোগ দিলেও বাংলাদেশ পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। এরপরও মিরাজ-লিটনদের সতর্ক করে দিয়েছেন নান্নু, ‘ওদের নিয়মিত খেলোয়াড়রা আসছে না।
জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ব্যবহারে সরকারি পরামর্শ মেনে বাংলাদেশ-নিউজিল্যান্ড আসন্ন সিরিজের সূচিতে যে পরিবর্তন এনেছে বিসিবি। পরিবর্তিত সূচিতে সব ম্যাচ হবে দিনের আলোয়।
ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে। তবে ভেন্যু পরিবর্তন করা হয়নি।
সব ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল।