বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা বেশিরভাগ ক্রিকেটের আয়ের বড় উৎস বিপিএল ও ডিপিএল। যারা বিপিএলে সুযোগ পান না, তারা ডিপিএলের অপেক্ষায় থাকেন। কিন্তু অপেক্ষমাণদের জন্য শঙ্কার খবর, এই মৌসুমে ডিপিএল নাও হতে পারে।
সর্বশেষ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে ঢাকার অধিকাংশ ক্লাবগুলো।
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু দেশের ক্রিকেটকে জিম্মি না করার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি, যে বিবাদই থাকুক, খেলাকে আমরা জিম্মি করতে পারি না। খেলাটা খেলা উচিত খেলার মতো আর অন্য বিবাদ থাকলে আপনি এটা সমাধান করেন।
মিঠু আরো বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো খেলার সঙ্গে অন্য কিছুকে জড়াবেন না। ক্লাবগুলোর কাছে আমার অনুরোধ থাকবে, (ঢাকা) প্রিমিয়ার লিগ যেন হয়। এটা খেলোয়াড়দের আয়ের মাধ্যম। সুতরাং এটা হওয়া উচিত।