Image description

ভারতীয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক জাকির আব্দুল করিম নায়েকের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

 
 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে ড. জাকির নায়েক তার ফেরিফায়েড ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে লেখেন, ‘মুসলিম ক্রীড়াবিদের সঙ্গে আলাপচারিতা।’

এ সময় দুজনকেই পাঞ্জাবি ও টুপি পরিহিত দেখা যায়। ফেসবুকে দুজনের ভক্তরা এটিকে বেশ ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছেন।।

সম্প্রতি তিনি ওমারহ পালনে সৌদি আরব যান। সেখানেই হয়তো দেখা হয়ে যায় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের সঙ্গে।

সেই ছবি পোস্ট করে বাংলাদেশ দলের অধিনায়ক নিজের ফেসবুক পেজে লেখেন, ছোটবেলা থেকেই টিভির পর্দায় আপনাকে দেখে বড় হয়েছি। আলহামদুলিল্লাহ, আজ হঠাৎ সামনাসামনি দেখা হয়ে গেল, মনে এক অন্যরকম ভালো লাগা আর শান্তি কাজ করছে।

মিরাজ আরও লেখেন, আল্লাহ তা'লার কাছে শুকরিয়া, তিনি এই সুন্দর সুযোগটা করে দিয়েছেন। আপনার মতো মানুষের কাছ থেকে আরও শিখতে পারা, অনুপ্রাণিত হওয়া এটা নিঃসন্দেহে এক বড় নিয়ামত।

বাংলাদেশ দলের এই তারকা অলরাউন্ডার আরও লেখেন, আল্লাহ তা'লা আপনাকে সুস্থ রাখুন ও দীর্ঘ হায়াত দান করুন। আমাদের সবাইকেও সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।