Image description

ফাইনাল বলে কথা। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্নায়ুচাপ, আক্রমণ আর পাল্টা আক্রমণে লড়াই জমল দারুণ। তবে প্রথমার্ধ কেটে যায় গোল শূন্য সমতায়। কোনো দলই গোলের দেখা পায়নি। না স্পেন, না আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুদল। আক্রমণে ধার বাড়ায় দুদলই। স্প্যানিশ শিবির যেন আক্রমণের ঝড় তুলে চেপে ধরে আর্জেন্টিনাকে। তাদের আক্রমণ থামাতে গিয়ে ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ।

লাল কার্ডের খড়্গ নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এ তারকা ফুটবলার। শক্তি কমে যায় আলবিসেলেস্তেদের। কিন্তু তারপরও নির্ধারিত সময়ে ম্যাচের ডেডলক ভাঙেনি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। নিকো উইলিয়ামসসের চমৎকার শট জালে আশ্রয় নিলেও গোল বাতিল হয়ে যায় ফাউলের কারণে।

তবে লড়াইয়ের ১০৫ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। গোলের দেখা পেয়ে যায় স্পেন। ক্ষিপ্রগতির শটে আর্জেন্টিনার জাল কাঁপিয়ে দেন ফেরান তোরেস। এই গোলের সুবাদে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো স্পেন। এ নিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো স্পেন।