Image description

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন জমে উঠেছে নকআউট পর্বে। দীর্ঘ গ্রুপ পর্ব শেষে শিরোপার লড়াইয়ে টিকে থাকা দলগুলো এখন ফাইনালে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিটি দলের সম্ভাব্য পথ ও শিরোপা জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করছে অপ্টা সুপারকম্পিউটার।

গ্রুপ পর্বের পর বিশ্বকাপে এরই মধ্যে বেশ কয়েকটি বড় দল বিদায় নিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস ও ব্রাজিলের মতো শক্তিশালী দলগুলো শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। অন্যদিকে মরক্কো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চমক দেখিয়েছে। ফ্রান্সও নিজেদের শক্তিমত্তা দেখিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে অবস্থান করছে।

তিন আয়োজক দেশও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্র গ্রুপ ও নকআউট পর্বে দারুণ কিছু পারফরম্যান্স দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। তবে ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনা ঘিরে আলোচনার মধ্যেই শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

এর আগে কানাডা মরক্কোর কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। আর মেক্সিকো ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায়। পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রারও সমাপ্তি হয়েছে শেষ ষোলোতেই। স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচটিই ছিল বিশ্বকাপে রোনালদোর শেষ উপস্থিতি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য বড় দলগুলোর কাতারে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় তারা। এর আগে অতিরিক্ত সময়ে চমক দেখানো কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের নকআউট পর্বে শুধু পরবর্তী প্রতিপক্ষ নয়, ফাইনালে যাওয়ার পুরো পথের হিসাবও গুরুত্বপূর্ণ। সেই সম্ভাব্য পথ দেখাতেই তৈরি করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের ব্র্যাকেট।

অপ্টা সুপারকম্পিউটার প্রতিটি ম্যাচের ২৫ হাজারটি সিমুলেশনের ভিত্তিতে বাকি থাকা দলগুলোর প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নির্ধারণ করছে। কোন দল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে, সেই হিসাব নিয়মিত আপডেট করা হচ্ছে।

বিশ্বকাপের প্রতিটি গোল ও ম্যাচের ফলাফলের সঙ্গে ব্র্যাকেট এবং অপ্টার সম্ভাব্যতার হিসাব পরিবর্তিত হবে। ফলে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলগুলোর শিরোপার পথে সম্ভাব্য যাত্রা পর্যবেক্ষণ করা যাবে।