জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আন্তর্জাতিকে প্রতিটি ম্যাচই খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।
প্রথম টি-টোয়েন্টির ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নামায় কোনো চাপ মনে করছেন না টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘অনেক দিন পর আমরা আবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলব। আমরা কোনো বাড়তি চাপ দিতে চাচ্ছি না। দু-একটা ম্যাচ খেললে যে যার জায়গা থেকে বুঝতে পারবে।
চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
২০২৫ সালের নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে বাংলাদেশ।