বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচিং কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হলো সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে দিয়ে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বোর্ডের অধীনে বড় দায়িত্ব পেলেন তিনি।
এক বছরের চুক্তিতে রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। গত শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রফিকের দায়িত্বের পরিধি নিয়ে সোমবার বিস্তারিত ব্যাখ্যা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘রফিক ভাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো পার্টিকুলার দল নেই।
রফিকের ভূমিকা সম্পর্কে আরও স্পষ্ট করে নাফীস বলেন, ‘রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। উনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 'স্পিন বোলিং কোচ' হিসেবে নিয়োগ করেছে। রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন।