Image description
 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এই আমন্ত্রণ জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দেশের শীর্ষ আলেম ও হেফাজতে ইসলামের আমিরকে বিশেষ গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, শপথের আগের দিন আজ (সোমবার) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নতুন সরকার গঠনের ঠিক আগমুহূর্তে দেশের শীর্ষ দুই ধর্মীয় নেতার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের এই যোগাযোগ ও সাক্ষাৎকে রাজনৈতিক অঙ্গনে বেশ ইতিবাচক ও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শীর্ষনিউজ