Image description

বান্দরবানে ধর্ষণের অভিযোগে রিসোর্ট মালিক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা শৈ ক্য সিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে বৌদ্ধ অনাথালয় সংলগ্ন সাইনি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শৈ ক্য সিং মারমাকে গ্রেপ্তার করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে ওই নারী উল্লেখ করেন, শৈ ক্য সিং মারমা তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তাকে নিজের রিসোর্টে নিয়ে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তারা পুলিশকে খবর দেন।

এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী জানান, শৈ ক্য সিং মারমা জেলা কমিটির একজন যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কতটা সত্য, তা তারা খতিয়ে দেখছেন।