Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পাওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন বলে খবর চাউর হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি রুমিন ফারহানা। তবে ফেসবুকে দেওয়া তার একটি পোস্টে এনসিপিতে যোগ দেওয়া তিনি কথা বলেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রুমিন ফারহানা তার পোস্টে একটি ইংরেজি উদ্ধৃতি শেয়ার করেছেন, যার মর্মার্থ হলো— ‘গুজব রটায়  নিন্দুকরা, ছড়ায় বোকারা আর বিশ্বাস করে গাধারা।’ 

রুমিন ফারহানা তার পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও, বর্তমান প্রেক্ষাপটে তার এই পোস্টটি এনসিপিতে যোগদানের গুঞ্জনের কড়া জবাব হিসেবেই দেখছেন নেটিজেনরা।

এর আগে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে যে, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনার প্রক্রিয়ায় রুমিন ফারহানাসহ বেশ কয়েকজন পরিচিত মুখ এনসিপিতে যোগ দিতে পারেন। দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের খবরও গণমাধ্যমে উঠে আসে। তবে রুমিন ফারহানার সাম্প্রতিক এই অবস্থান থেকে স্পষ্ট যে, এখনই তিনি এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না এবং ছড়িয়ে পড়া খবরগুলোকে তিনি গুরুত্বহীন বলে মনে করছেন।