পবিত্র রমজানের ছুটি বহালের দাবি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন শিক্ষক নেতারা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
শিক্ষক নেতারা বলেন, পবিত্র রমজানের ছুটি বহাল ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ৪৩ জন বদলিকৃত শিক্ষকসহ দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন) ও অতিরিক্ত সচিবের (বিদ্যালয়) সঙ্গে তারা সাক্ষাৎ করেন।
তারা আরও বলেন, আমরা আজকের এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছি।
রমজানের ছুটি বহাল নিয়ে দাবি বাস্তবায়ন পরিষদের প্রচেষ্টা অবশ্যই সফল হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, শিক্ষক নেতা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
চলতি বছর রমজানে ঈদুল ফিতরসহ ১৮ দিন ছুটি রাখা হয়েছে। পুরো রমজানে ছুটির দাবি জানিয়ে আসছেন শিক্ষকরা।