Image description

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের মাগুরা-১ আসনের  বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য জেলা বিএনপির সদস্য সচিব মো: মনোয়ার হোসেন খাঁন  নিকটতম প্রতিদন্বন্দি জামায়াতে ইসলামীর পরাজিত প্রাথী  মো: আব্দুল মতিনের সাথে সৌজন্য সাক্ষাত  মিষ্টি মুখ ও ফুলের শুভেচ্ছা জানালেন। যা সর্বত্র প্রসংশিত হয়েছে। যা সুস্থস ধারার রাজনীতির ইঞ্জিত দিচ্ছে।

এই সময় জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক এম বি বাকের সহ বিএনপি ও জামায়াতের জেলা পর্যায়ের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানাগেছে, শনিবার রাতে ৯টার দিকে শহর তলীর দোয়ার পাড় এলাকায় জেলা জামাযাতের অফিসে গিয়ে  নব নির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খাঁন নিকটতম প্রতিদ্বন্দি মো: আব্দুল মতিনকে  ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান।

এই সময় বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা জামায়াতের আমীর ও মাগুরা-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক এম বি বাকের , জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামযাতে সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতার হোসেন, আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুব উদ্দিন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ও জামায়াত নেতা পরস্পরকে মিষ্টি মুখ করান। এই সময় এক সৌহাদ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়। যা সর্বত্র প্রসংশিত হয়েছে।