সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার সিলেটে দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদ্যুৎ সংকটের বিষয়টি প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করছি খুব শিগগির বিদ্যুতের সমস্যা সমাধান হবে।