ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তেহরানে মিনাব স্কুলে নিহতদের স্মরণে আয়োজিত একটি শিল্প প্রদর্শনী পরিদর্শন করেছেন। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের হামলায় স্কুলটির শিক্ষার্থীরা নিহত হয় বলে ইরান দাবি করে। খবর আলজাজিরার।
প্রদর্শনীতে বক্তব্য দেওয়ার সময় আরাগচি বলেন, মিনাব স্কুলের শিক্ষার্থীরা ইরানের জন্য একটি ‘বীরত্বের প্রতীকে’ পরিণত হয়েছে। তিনি বলেন, ইরানের জনগণ ওই হামলা কখনো ‘ভুলবে না’ এবং ‘ক্ষমা করবে না’।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র-ইসরাইল। হামলায় শহরটির শাজারেহ তায়িবা বালিকা প্রাথমিক বিদ্যালয়টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলায় ওই দিন প্রায় ১৮০ শিক্ষার্থী মারা যান।