Image description

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুই ব্যক্তি ঢাকা বিভাগের।

এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

২০২৩ সালে দেশে ডেঙ্গুর বিস্তার ভয়াবহ রূপ নিয়৷ সে বছর ৩ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হন, মারা যান এক হাজার ৭০৫ জন। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন৷ ২০২৫ সালে ডেঙ্গু রোগে আক্রান্ত হন এক লাখ দুই হাজার ৮৬১ জন, আর ৪১৩ জন মারা যান৷