Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমী রাজনৈতিক-ফুটবল তুলনা টেনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

 

গতকাল আর্সেনালকে হারিয়ে ফরাসি ক্লাব পিএসজি টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পর তিনি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নিজের রাজনৈতিক অবস্থান ও সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গ টেনে আনেন।

 

জারা লেখেন, এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে নাকি ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম। কয়েক মাস ধরেই তো এই একই লোকজন আমাকে নানাভাবে হেয় করে আসছিল। হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে এলো?

এরপর তিনি রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে ফুটবল তুলনা টেনে বলেন, এই গল্পে তাহলে কোন দলটা পিএসজি, আর কোনটা রিয়াল মাদ্রিদ?

 

তাসনিম জারা লেখেন, এনসিপি কি পিএসজি? কিন্তু পিএসজি টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল। অন্যদিকে এনসিপি নতুন বন্দোবস্ত গড়ার কথা বাদ দিয়ে সরকার গঠনের জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করল। সেই জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে: বিএনপি ২০৯, জামায়াত ৬৮ এবং এনসিপি ৬। কিন্তু একটি চ্যাম্পিয়ন দলের সঙ্গে তো ৬ আসন পাওয়া দলের তো তুলনা চলে না।

 

তাসনিম জারা আরও লেখেন, নাকি তারা ঢাকা-৯ এর জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ এর জনগণই আমার একমাত্র দল। আমাকে স্বীকার করতেই হবে যে, ঢাকা-৯ এর মানুষদের রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করাটা বড় সম্মানের ব্যাপার।