Image description

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘কুষ্টিয়া জেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু গাড়িতে উল্টো করে ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির সন্ত্রাসী বাহিনী।’’ 

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিতে একটি জেসিবি মেশিনের (ভেকু) হুক থেকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং একজন তাকে পেটাচ্ছে।

দেখুন এখানেএখানেএখানে ও এখানে


তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। বরং এটি ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলায় ডিজেল চুরির অভিযোগে এক ভাম্পার চালককে নির্যাতনের ভিডিও।

ভিডিও’র কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতে ২০২৫ সালের মে মাসে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। দেখুন এখানেএখানে ও এখানে

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজস্থান রাজ্যের বেওয়ার জেলায় রায়পুর থানা এলাকায় ডিজেল চুরির অভিযোগে এক ডাম্পার চালককে নির্যাতন করা হয়। তাকে শিকল দিয়ে একটি জেসিবি (ভেকু) মেশিনে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ রয়েছে, প্রায় ২-৩ ঘণ্টা ধরে তাকে মারধর করা হয় এবং শরীরের ক্ষতস্থানে পানি ও লবণ ছিটিয়ে আরও যন্ত্রণা দেওয়া হয়।

সুতরাং, কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে এটি ভারতের রাজস্থানের বেওয়ার জেলার একটি পুরোনো ঘটনার ভিডিও।