জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) 'হাম' আক্রান্ত শিশুদের চিকিৎসায় দিশেহারা পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে। এনএইচএ-র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এই সেবা চালু করা হয়।
বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক চিকিৎসকদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে।
হাসপাতাল ভিত্তিক হেল্পলাইন নম্বরসমূহ
হাম আক্রান্তদের চিকিৎসায় সহযোগিতার জন্য এনএইচএর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবক চিকিৎসক মো. জুলফিকার (01710498909) ও মাশুক (01835512550), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসক সাইয়েদ (01706520987) ও সানি (01558959650), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আবদুল্লাহ আল মামুন (01608073642) ও মাজহারুল ইসলাম (01540752487), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও আশেপাশের হাসপাতালের ক্ষেত্রে চিকিৎসক তন্নী শেখ (01999398779), আল আমিন (01718662463), হাবিব (01533794744) ও তাওফিক ইমনের (01310938573) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ঢাকার মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালে চিকিৎসক মো. মনিরুজ্জামান (01770591529) ও উসামা (01826711924) এবং মিরপুরে অবস্থিত ডা. এম আর খান শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে চিকিৎসক আশিকুর রহমান শুভর (01676565118) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে এনসিপির চিকিৎসক সংগঠন এনএইচএ।