Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাকিস্তান-বাংলাদেশ শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে ‘নলেজ করিডর’ কর্মসূচির আওতায় এ মেলার আয়োজন করা হয়।

 

 

মেলায় পাকিস্তানের ২০টি শীর্ষ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। এ সময় পাকিস্তান সরকার প্রদত্ত বাংলাদেশের জন্য ৫০০টি ফুল-ফান্ডেড স্কলারশিপের বিষয়ে শিক্ষার্থীদের জানানো হয়।

শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এ সময় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের পরিচালক জেহানজেব খান, বৃত্তি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক আয়েশা ইকরাম, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম ছায়েদুর রহমান।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাবির অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেনসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 

রাবিতে এই মেলার আয়োজনে সহায়তায় ছিল অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার।