Image description

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার তাকে এই নিয়োগ দেয়।

 

অধ্যাপক একরামুল হক বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর এক আদেশে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক বদরুজ্জামান।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বুয়েট অধ্যাদেশ অনুযায়ী ড. একরামুল হককে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।