সরকার দেশের ভেতরে ইমেজ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরকে তাড়িয়ে নিজেদের পছন্দমতো লোককে বসাতে মব করা হয়েছে। আর এটি দেশে এবং দেশের বাইরে সরকারি ইমেজ মারাত্মকভাবে ক্ষতি করেছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা এক ভিডিওতে এমন অভিযোগ করেন তিনি।
গোলাম মাওলা রনি বলেন, ‘বর্তমান সরকার মাত্র ৬০ দিন সময় পার করেছে। এই সময়ে সরকার দেশে এবং দেশের বাইরে কোনো ইমেজ তৈরি করতে পারেনি বরং ক্ষেত্রবিশেষে ইমেজ সংকট তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ, দেশের গণতন্ত্র নিয়ে, বিচারব্যবস্থা নিয়ে, সরকারের বিকেন্দ্রীকরণ নিয়ে, জুলাই-আগস্ট বিপ্লবের সময় সংঘটিত ঘটনাবলির বিচার, তদন্ত নিয়ে, নির্বাচন নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এ রকম অন্তত ১০০ বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে সরকারকে নানাভাবে চাপের মধ্যে রেখেছে।’
তিনি বলেন, ‘সরকার যাত্রা শুরু করার পর প্রকৃতি প্রদত্ত, মানুষ সৃষ্ট, আবহাওয়ার কারণ, বৈশ্বিক কারণ, যুদ্ধ-বিগ্রহ নানা কারণে সরকারের ওপর এমন কতগুলো চাপ এসেছে, সরকারের চলার পথে এত প্রতিবন্ধকতা এসেছে যেটিকে আমি ব্যক্তিগতভাবে এক ধরনের খোদাই গজব বলে মনে করি।
সাবেক এই সংসদ সদস্য আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখন দুটি পরিণতি হতে পারে। লড়াই-সংগ্রাম করে তিনি তার পিতা জিয়াউর রহমানকে অতিক্রম করতে পারেন। অতীতের যেকোনো রাষ্ট্রনায়কের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী হতে পারে।