Image description

রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে পূর্ণাঙ্গ আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

 

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে শরিফুল ইসলাম জনি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়ার মাধ্যমে যুবদলের নেতৃত্বে আসেন। এর আগে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আহ্বায়ক মনোনীত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শরিফুল ইসলাম জনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যুবদলের সভাপতি আবদুর মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে ধন্যবাদ জানান।

 

 

রাজশাহী মহানগর যুবদলের সকল নেতাকর্মীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করে শরিফুল ইসলাম জনি বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।