Image description

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সুজন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

সুজন মিয়া ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন। পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে মেয়েপক্ষ তাকে পছন্দ না করায় বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

‎সুজনের বাবা গোলজার রহমান জানান, রাতে খাবার খেয়ে সুজন নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় সুজন পাওয়া যায়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।