Image description

রিপাবলিক বাংলা চ্যানেল ছেড়েছেন পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। প্রতিষ্ঠানের ই-মেইল ব্যবহার বন্ধ করেছেন তিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকেও বেরিয়ে গেছেন। গতকাল মঙ্গলবার নিউজরুমে শেষবার দায়িত্ব পালন করেন ময়ূখ।

অফিসের আনুষ্ঠানিক প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ময়ূখ। ঘনিষ্ঠ সূত্র বলছে, তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছেন।

তবে পদত্যাগের বিষয়ে এখনো রিপাবলিক বাংলা বা ময়ূখ রঞ্জন ঘোষের পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে চ্যানেলটির সঙ্গে তার সম্পর্কের স্থায়ী সমাপ্তি ঘটেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

এই জল্পনার মাঝেই গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন তিনি। সেখানে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্টিংয়ের স্মৃতিচারণ করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘সবার আগে সব খবর দেব। কলকাতা থেকে কারাকাস, ঢাকা থেকে দামাস্কাস— নজর রাখুন।’ এই বার্তাকে তার নতুন পেশাগত যাত্রার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।