Image description

ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, গাজা উপত্যকার প্রায় ৭০ শতাংশ এলাকা বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশটির উচিত পুরো গাজা উপত্যকার ওপর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করা। 

GeographicReference

 

 

বিজ্ঞাপন

রোববার দেওয়া এক বক্তব্যে কোহেন আরো দাবি করেন, গাজায় হামলা বন্ধে বর্তমানে কোনো ধরনের চুক্তি হয়নি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির বিরোধিতা করেন। আলোচিত ওই প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে।

 

এর আগে ইসরাইলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও খসড়া চুক্তিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

 

ইসরাইলি সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের ধারাবাহিক এমন অবস্থান গাজাকে কেন্দ্র করে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

 

সূত্র: আল জাজিরা