ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভুল বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন গতকাল জাপানের সেনারা তাদের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ১১১টি মিসাইল ছুড়েছে। যদিও তিনি ইরানের কথা বলতে গিয়েছে ভুলে জাপানের নাম উচ্চারণ করেছেন।
গতকাল যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে আবারও হামলা চালায়। ধারণা করা হচ্ছে ইরান এরপরই ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে।
ট্রাম্প বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র জাপান আমাদের রণরতী লক্ষ্য করে ১১১টি মিসাইল ছুড়েছে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে বিমানবাহী রণতরীতে এগুলো ছোড়া হয়। ১১১টি মিসাইল ছোড়া হয়েছে অত্যন্ত দামী জাহাজে। তবে সবগুলো মিসাইলই ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি মিসাইল ভূপাতিত করেছে। এছাড়া অন্যান্য ব্যবস্থাও কাজ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ও যুক্তরাষ্ট্র ছিল শত্রু দেশ। কিন্তু এরপর তারা মিত্রে পরিণত হয়।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট