Image description

ইরানের ওপর আগের দিনের হামলার পর আজ বুধবার রাতেও দেশটির ওপর নতুন করে আরও হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি একটু আগাম সতর্কবার্তা দিয়ে রাখছি: আজ রাতে আমরা তাদের (ইরান) ওপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি।

 

তুরস্কের আঙ্কারায় জেলেনস্কির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।

 

ট্রাম্প বলেন, ইরানিরা যা করছে, তাতে আমি মোটেও খুশি নই। তবে একই সঙ্গে তিনি পুনরায় স্পষ্ট করে জানান যে, তিনি ইরানের শাসনব্যবস্থার পরিবর্তন চান না, কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটা চায় না যে ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকুক।

সূত্র: আল জাজিরা