হরমুজ প্রণালিতে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি জাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।
শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছি।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।