নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীর বিভাগীয় ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার নেই। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের হয়ে ভোট ডাকাতি করেছেন, তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠিত হয়েছে।’
এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে বলেছেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে যারা থাকবেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিলো স্নাতক পাশ।
তিনি বলেন, কাউকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনও ধরনের পায়তারা করতে দেয়া হবে না।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নানা পদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্তত ২ হাজার কর্মী সমর্থক ও অতিথি উপস্থিত হবার কথা জানিয়েছে এনসিপি নেতারা।