Image description
 

রাজধানীর ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে পঞ্চম তারাবির নামাজ আদায়ের পর উপস্থিত মুসল্লিদের বিভিন্ন দাবি-দাওয়া শোনার কথা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, “আজ ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টার জামে মসজিদে ৫ম তারাবির নামাজ আদায় শেষে উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছি। আলোচনায় যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে এসেছে, তার মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি।”