Image description
 
 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি-জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। খবর কেসিএনএ ও আলজাজিরা অনলাইনের। 
রবিবার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ায় প্রতি পাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে।
২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং-উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।