Image description

হঠাৎ সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২ে৩ ফেব্রুয়ারি) ‍দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি পোস্ট দেন।

এতে তিনি লেখেন, ‘সবকিছুই সমঝোতা’

মাত্র দুই শব্দের এ বার্তা প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থক ও সমালোচক উভয় পক্ষের মধ্যেই পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে গতকাল রাতে হাসনাতকে মেনশন দিয়ে পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। পোস্টে তিনি লেখেন,‘ হাসনাত কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’