Image description

নিজ স্বার্থে ওসমান হাদির নাম ব্যবহার না করার অনুরধ জানিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান বিন হাদির বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। নিজেকে হাদির বোন পরিচয় দিলেও তার আসল পরিচয় নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এই ঘটনার পরেই এক ফেসবুক পোস্টে শম্পা আহবান জানান।

শম্পা বলেন, শহীদ ওসমান হাদি তার জীবনদ্দশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলেন। তাই আশা করবো কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন তাতে আমাদের কোন বাধা নেই।

দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহবান জানিয়ে রাবেয়া ইসলাম শম্পা বলেন, আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার, আর কে নয় যাচাই না করেই শুধু দলের স্বার্থে যে কাউকেই হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সব সময় বলে এসেছি কোন দল দেখে নয় যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন সে যে দলের হোক।

সর্বশেষ তিনি বলেন, সবাই শান্তিপূর্ণ পরিবেশে ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আসবেন। আর অবশ্যই হ্যা ভোট দিতে ভুল করবেন না।

শীর্ষনিউজ