জুলাই চেতনার রাজনৈতিক দলগুলোর নেতাদের মানসিকতা হচ্ছে, ‘আমরা বিপদে পড়লে তোমরাও রক্ষা পাবে না’। প্রশাসনের পরতে পরতে এখনো আওয়ামী লীগের অলিগার্করা ষড়যন্ত্রে সক্রিয়। দেশ অস্থিতিশীল করার ভয়ংকর নীলনকশা ফাঁস হয়ে গেছে। আ.লীগের কেন্দ্রীয় ৩ নেতার ভার্চুয়াল বৈঠকের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
সরকারের ভারতঘেঁষা কিছু মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপির দুর্বলতাকে পুঁজি করে পুলিশ-আমলাদের মধ্যে কেউ কেউ ‘ফের আওয়ামী লীগের শাসন কায়েম হবে’ সে প্রত্যাশায় গোঁফে তেল দিচ্ছেন। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেয়ায় মন্ত্রী-এমপিদের মধ্যে যারা দায়িত্বশীল তারা গলদঘর্ম। এ যেন জাতির সামনে নতুন ধরনের রাজনৈতিক সংকটের আবির্ভাব ঘটেছে। এমন সংকট অতীতে দেখা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়েছেন। দুই বছর ধরে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অনুপস্থিতি দলটির সাংগঠনিক মেরুদ- ভেঙ্গে পড়েছে।
জনগণও মন থেকে আওয়ামী লীগকে মুছে দিয়েছে। কিন্তু জুলাই চেতনার সুবিধাভোগী বিএনপি, জামায়াত, এনসিপির নিজেদের মধ্যেকার কাদা ছোঁড়াছুড়িতে ক্রমান্বয়ে আওয়ামী লীগের নেতারা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ জন্য তারা হিংস্রতার পথ বেছে নিয়েছে। সহিংসতা, জ্বালাও পোড়াও, লগি-বৈঠা নিয়ে ধ্বংসাত্মক কর্মকা- চালাচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানে না। দুই বছর তাকে কেউ দেখেনি। অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনার কণ্ঠে যে বক্তব্য প্রচার করা হচ্ছে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত। বাস্তবতা হচ্ছে ‘শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মরে গেছেন সে ব্যাপারে মানুষ অন্ধকারে’।
অথচ দিনরাত সেই শেখ হাসিনা রাজনীতির ময়দান জুড়ে, টিভি পর্দা ও পত্রিকার পাতাজুড়ে প্রচারণা পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দলের সক্রিয় হয়ে উঠা দেশের জনগণের জন্য মঙ্গলজনক নয়। বিএনপি, জামায়াত, এনসিপি সব রাজনৈতিক দলের জন্য আওয়ামী লীগ হুমকি। ফ্যাসিস্ট হাসিনার দেশে আসা ঠেকাতে সরকার নানামুখী চেষ্টা করলেও জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতের ‘রহস্যজনক নীরবতা’ এবং জুলাই চেতনার নামে প্রতিষ্ঠিত এনসিপি ‘দায়সারা ভাব’ দেখাচ্ছে। অথচ আওয়ামী লীগ ঠেকাতে জুলাইয়ের সুবিধাভোগী রাজনৈতিক দলগুলোর ঐক্য অপরিহার্য। তৈরি পোশাক শিল্প দেশের গ্রামগঞ্জের অবহেলিত ৩০ লাখ নারীসহ ৫০ লাখ মানুষের কর্মসংস্থান করেছে।
দেশের প্রধান রফতানিমুখী শিল্প এই তৈরি পোশাক। সেই পোশাক শিল্পকে ধ্বংস করতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে। শ্রমিক আন্দোলনের নামে উৎপাদন বন্ধ রেখে প্রতিদিন রাজপথে অরাজকতা করা হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে গেছে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের নামে জ্বালাও পোড়াওয়ের কারণে। গাজীপুর-সাভার এলাকায় এই আন্দোলন বেশি হচ্ছে। গাজীপুরের সাবেক মন্ত্রী পলাতক মোজাম্মেল হকের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোজাম্মেল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুনের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দেন ‘দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করো। এখনো সময় শেষ হয়ে যায়নি।
১৯ তারিখে লকডাউন, হরতাল। প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে। দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগ্গা। এরকম কিছু কা- করলে ওরা ভয় পাবে। কোমরে গামছা বেঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতর ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতা এমন নির্দেশনা দিচ্ছেন অথচ জামায়াত-এনসিপি নীরব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গার্মেন্টস সেক্টরে কারা অরাজকতা করছে জানেন; অথচ গ্রেফতার করছেন না সেটাও রহস্যজনক।
অবশ্য গার্মেন্টস অস্থিরতা ইস্যুতে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘পোশাক খাত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয় জাতীয় সম্পদ ও শিল্প। এ খাত ক্ষতিগ্রস্ত হলে পুরো দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দলসহ সকলেরই দায়বদ্ধতা রয়েছে।’
ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা ইস্যুতে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে চলছে অরাজকতা। গোপালগঞ্জের বিএনপির তিনজন এমপি কার্যত এতোদিন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করে টিকে ছিলেন। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কাজ করেছেন। এখন পরিস্থিতি নাজুক দেখে পালিয়েছেন। জামায়াতের গোপালগঞ্জের নেতারা ‘মুখে বিষ অন্তরে মধু’ রহস্যজনক আচরণ করছে। তারা প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য-বিবৃতি দিলেও পর্দার আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতা করছেন। প্রশাসনকে ব্যবহার করে মুজিব অনুসারীদের নানান সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন। কয়েক মাস আগে সারাদেশের ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে এনসিপির নেতারা গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বেধড়ক পিটুনি খেয়েছেন।
জীবন বাঁচাতে এনসিপির নেতারা পুলিশের এসিপিতে করে গোপালগঞ্জ ত্যাগ করেছেন। এখন তারা নীরব। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম লন্ডনে নিষিদ্ধ ছাত্রলীগের ঠাটানি খাওয়ার পর বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জায়গা দেয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে পড়েছে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরেও হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে’। এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে। আওয়ামী লীগ পুনর্বাসিত হলে আমরা শুধু আমাদের জীবন হারাবো। কিন্তু বিএনপি সব হারাবে’। এনসিপি নেতাদের মধ্যে যেন ক্ষমতাসীন বিএনপির উপর দোষ চাপানোর কা-জ্ঞানহীন দায়সারা কথাবার্তার প্রতিযোগিতা চলছে।
অপ্রিয় হলেও সত্য যে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালানোর মধ্যদিয়ে আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলের অপমৃত্যু ঘটেছে। দেশের মানুষ আওয়ামী লীগকে মনে রাখেনি। কিন্তু দলীয় স্বার্থে বিএনপি, জামায়াত ও এনসিপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করেছে। বর্তমানে এনসিপি নিয়ে যত কম বলা যায় ততই মঙ্গল। এনসিপি কার্যত পাঠ্যপুস্তকের গল্প গণিমিয়ার মতোই। পাঠ্যপুস্তকে গল্পে রয়েছে ‘গণিমিয়া একজন কৃষক। তার নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন। তাতে ধান হয় পাট হয়, তার অর্ধেক ভাগ পায়’। রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিজস্ব কোনো ভোট ও জনসমর্থন নেই। দলটি জামায়াতের ভোট ও জনসমর্থন নিয়ে সভা সমাবেশ করেন। জোটবদ্ধ হয়ে নির্বাচন করায় কয়েকটি আসন পেয়েছে’। কিন্তু আওয়ামী লীগের তা-বের বিরুদ্ধে জামায়াত কি করছে? জামায়াত তথাকথিত সংস্কারের নামে ১১ দলীয় জোটের ব্যানারে লংমার্চ করে নিজেদের মধ্যেকার রাজনৈতিক বিরোধকে উসকে দিয়েছে। যার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ।
নির্বাচনের সময় জামায়াত হিন্দু ভোটারদের ভোট পেতে ‘রোজা আর পূজা মুদ্রার এপিঠওপিঠ’, ‘পূজাম-পে গিয়ে জামায়াত নেতাদের গীতা পাঠ’ ‘জামায়াতের হিন্দু শাখা গঠন’, দলের আমির ‘আমরা ভারত বিরোধী নই’, ‘হাসিনাকে বার বার ফ্যাসিস্ট বলতে ভাল লাগে না’, ‘আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি’ ইত্যাদি বক্তব্য দিয়ে আওয়ামী লীগের ভোট দাঁড়িপাল্লায় নেয়ার চেষ্টা করেছে। জুলাই অভ্যুত্থানের পর সারাদেশের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিএনপি; অথচ জামায়াত কারো বিরুদ্ধে মামলা করেনি। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এসব বুঝিয়ে ভোট নেয়ার চেষ্টা করেছিল। এমনকি বিএনপি ক্ষমতা গ্রহণের পর জামায়াত রোডমার্চ করে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করেছে।
যার কারণে আওয়ামী লীগ বুঝে গেছে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে। ফলে গ্রামেগঞ্জে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতারা সক্রিয় হয়ে উঠছে। গত দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় ফের খুলতে শুরু করেছে। উপজেলা ও জেলার পাশাপাশি রাজধানী ঢাকায়ও আওয়ামী লীগের একাধিক মহল্লায় অফিস খুলেছে। দলের বিভিন্ন সেক্টরে কর্মরত পেশাজীবীদের সক্রিয় করে তুলছে। যখন তখন ঝটিকা মিছিল করছে। অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা মামলা বাণিজ্য করে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বাণিজ্য বিএনপির লোকজন দেখভাল করে আওয়ামী সন্ত্রাসীদের স্বাভাবিক জীবন যাপনের পথ করে দিয়েছে। শেখ হাসিনা দেশে ফিরবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে।
তবে প্রচারণা রয়েছে তিন শতাধিক পলাতক নেতা বিভিন্ন দেশ থেকে কোলকাতায় জড়ো হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স শেখ হাসিনা ফিরছেন গুজব ছড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ‘হাসিনা ফিরে আসছেন’ বিপুল অর্থব্যয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারণা চলানো হচ্ছে। এক ঝাঁক ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটরকে সোশ্যাল মিডিয়ায় হাসিনার পক্ষে প্রচারণায় মাঠে নামানো হয়েছে। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা কখন এবং কিভাবে দেশে ফিরবেন এবং কার কার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন: সে ব্যাপারে হুমকি-ধমকি দিচ্ছেন।
হাসিনা পালানোর কয়েক মাস পর দেশি-বিদেশি চক্র একাধিকবার ‘রিফাইন আওয়ামী লীগ’ পুনর্গঠনের চেষ্টা করেছে। দেশি-বিদেশি শক্তিগুলো শিরিন শারমীন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সেলিনা হায়াৎ আইভীসহ কিছু নেতাকে পরিচ্ছন্ন এবং পাপমুক্ত তকমা দিয়ে তাদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা হয়। সে চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এখন শেখ হাসিনা আসন্ন স্থানীয় নির্বাচন সামনে রেখে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কার্যত দেশের রাজনীতির জন্য বিষফোঁড়া। তিনি দেশে ফিরতে পারলে জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী সবারই বিপদ। অতএব জুলাই অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। বিএনপি, জামায়াত নেতারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা দেখার জন্য মানুষ মুখিয়ে রয়েছে।