Image description

আনুষ্ঠানিক বিবৃতি

Bangladeshi Students Alliance, Finland

 

প্রিয় ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থীসমাজ ও সচেতন দেশবাসী,

 

আপনারা জেনে আনন্দিত হবেন যে ফিনল্যান্ডের Aalto University‘র একটি মিটিং রুম বুকিং নিয়ে, চতুরভাবে স্কুল অব বিজনেসের নাম ব্যবহার করে পলাতক আওয়ামীলীগের প্রোপাগান্ডা চালানোর জন্য ভুঁইফোড় একটি প্রতিষ্ঠানের গোলটেবিল বৈঠকের নাম করে ভূয়া একটি সেমিনার করার প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত, ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী স্বৈরাচার শেখ হাসিনার অনলাইনে অংশগ্রহণের কথা ছিল।

 

এই ঘটনার প্রেক্ষিতে ফিনল্যান্ডের শিক্ষার্থীসমাজ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের ফ্যাসিবাদবিরোধী প্রবাসীদের ফোন ও ইমেইল করা সহ বিভিন্ন উপায়ে ঐক্যবদ্ধ ও তৎক্ষণাৎ প্রচেষ্টা, ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই আয়োজনের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে ওঠে। জুলাই গনঅভ্যুত্থানের প্রারম্ভিক সময়ে ফিনল্যান্ডে গড়ে উঠা সংগঠন Bangladeshi Students' Alliance, Finland এই উদ্যোগে অগ্রণী সাংগঠনিক ও সমন্বয়কারী ভূমিকা পালন করলেও আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয়; এটি ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল।

 

একইসাথে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সেমিনারটি বাতিলের পর ফিনল্যান্ডের NCP Diaspora Alliance এর নাম ব্যবহার করে একজন ব্যক্তির একক কৃতিত্ব দাবি, ব্যক্তিগত বাহবা কুড়ানো ও রাজনৈতিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত এবং সংঘবদ্ধ অনলাইন প্রচারণা পরিলক্ষিত হচ্ছে এবং কারো কোন অনুমতি না নিয়ে হাস্যকরভাবে এই কাজে ব্যবহৃত হচ্ছে Bangladeshi Students' Alliance, Finland এরই চ্যাট গ্রুপ থেকে সংগ্রহ করা বিভিন্ন মানুষের শেয়ার করা স্ক্রিনশট। 

 

দুঃখজনকভাবে এই প্রচারণায় National Citizen Party - NCP এর কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও সমর্থনের বিষয়টিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফ্যাসিবাদবিরোধী ঐক্য কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। সম্মিলিত অর্জনকে ব্যক্তিগত প্রচারের হাতিয়ার বানানোর এই দৈন্যতা, অন্যদের অবদান আড়াল করা এবং সংকীর্ণ দলীয় ও ট্রাইবাল মানসিকতার মাধ্যমে বিভাজন সৃষ্টি করার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে National Citizen Party কে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানাই।

 

ফিনল্যান্ডপ্রবাসী সকল বাংলাদেশি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি আমাদের আহ্বান—পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন, সম্মিলিত অবদানের স্বীকৃতি দিন এবং ব্যক্তিস্বার্থ ও দলীয় প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।

 

এই কথা দৃঢ়ভাবে আমরা আবারো বলতে চাই, এই অর্জন কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়—এটি ফিনল্যান্ডের সকল ফ্যাসিবাদবিরোধী প্রবাসীর সম্মিলিত অর্জন।

 

ধন্যবাদ। 

 

Bangladeshi Students' Alliance, Finland

২ নভেম্বর ২০২৬ | ফিনল্যান্ড