ফ্যাসিবাদ শেষ হলেও জান্নাতবাদ শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার সকালে ঢাকা-৩ আসনের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ সামী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. পাভেল মোল্লা।
তিনি বলেন, গত সরকার দেশে যে অর্থনীতি রেখে গেছে, তা হতাশাজনক। তাই ধীরে ধীরে সব উন্নয়নমূলক কাজ করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা জাতির মেরুদণ্ড।