Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেছেন, ‘ছয় দফা দাবিকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে নতুন সংগ্রাম শুরু হয়েছে। দাবিগুলো মেনে নিন। দাবি না মানলে ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই এক দফা হলো সরকারের পদত্যাগ। অনেকেই প্রশ্ন করেন—এত টাকা তেল খরচ করে কেন লংমার্চে যাচ্ছি? আমরা আজ বলতে চাই, সরকারের গদি নড়ে গেছে। সরকার কি তা টের পাচ্ছে? আপনারা কি টের পাচ্ছেন?’

page-top-ad

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে।’

এ দাবিতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘কুমিল্লাবাসী কারো কাছে মাথা নত করে না, ভবিষ্যতেও করবে না। কুমিল্লার কোনো এলাকা অবহেলিত থাকবে না। কুমিল্লাবাসী কখনো চাঁদাবাজদের কাছেও মাথা নত করবে না।’

 

নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, ‘‘আমি আপনাদের এলাকারই মানুষ। চাঁদপুর বেশি দূরে নয়। অনেকেই চাঁদপুর থেকে এখানে এসেছেন। কুমিল্লা-চাঁদপুরজুড়ে আমি আপনাদের সন্তান। আবার আসব, ঘরে ঘরে কথা হবে।’

 

লংমার্চ সফল করতে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘কুমিল্লা জামায়াতের নেতৃবৃন্দ, ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও খেলাফত মজলিসসহ যারা অর্থ, শ্রম ও ঘাম দিয়ে এ কর্মসূচি সফল করতে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবকিছু কবুল করুন।’

 

তিনি বলেন, ‘আমরা দুনিয়ার কোনো কিছু আশা করি না, আমরা জান্নাত আশা করি। জান্নাতের প্রতিদান আল্লাহর কাছে পাওয়ার জন্য বিদায় নিলাম।’

 

পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।