Image description

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা মাসুৃম তালুকদারকে (৩৫) আটক করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি চৌকস টিম তাকে আটক করতে সক্ষম হয়। সে ইউনিয়নের শফিপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।

জানা যায়, আটককৃত মাসুম তালুকদার ওরফে ছোট মাসুম বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ জানান, আমরা বিশেষ অভিযান চালিয়ে রাঙামাটি সদর থানার একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করেছি। আসামিকে আগামীকাল চন্দ্রঘোনা থানার মামলা ও রাঙামাটি কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।