Image description

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ দুইজন গুলিবিদ্ধি হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধরা হলেন— কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ।  

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকায় এই ঘটনা ঘটে। আহত‌দের হাসপাতালে নেওয়া হয়েছে। 

গোলাগুলির ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা ও বিএনপির কর্মী মো. সুজন জানান, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুরসহ তারা ৭-৮ জন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ ৩ জন অস্ত্রধারী ব্যক্তি তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানের শরীরে ২টি গুলি লাগে। এছাড়া বিএনপি নেতা ইউসুফের বুকে একটি গুলি লেগেছে। 

কাফরুল থানার ওসি সাজ্জাদ হো‌সেন জানান, গোলাগুলির ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। তা‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে।