দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। চিকিৎসকদের ওপরও হামলা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, শরীয়তপুরে রোগীর স্বজনদের আক্রমণে চিকিৎসক নাসির ইসলাম মারা যাওয়ার উপক্রম। আমরা এর নিন্দা এবং বিচার চাই।
তিনি বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলা অভিযোগ এনে তার ওপর এমন হামলা করা হয়েছে। এটি তদন্তের বিষয়। তাই বলে এভাবে আইন নিজের হাতে তুলে নিলে একটি দেশ সভ্যভাবে গড়ে উঠতে পারবে না।
ডা. শফিকুর রহমান বলেন, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে চিকিৎসকরা সেবা নিশ্চিত করতে পারবেন না। সরকারের কাছে দাবি, স্বাস্থ্যখাতে মানুষের স্বস্তিকর করা হোক।
তিনি আরও বলেন, সব সরকারই ক্ষমতায় এসে বলে, আগের চাইতে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। অথচ দেশে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। তবে সরকার এটি স্বীকার করে না। এটি জনগণের সঙ্গে ধোঁকাবাজি।
জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না। ফেয়ার সোসাইটি চাই।